ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে গ্রাম আদালত সক্রিয়করনের লক্ষ্যে মতবিনিময় সভা

কাউখালীতে গ্রাম আদালত সক্রিয়করনের লক্ষ্যে মতবিনিময় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


কাউখালীতে গ্রাম আদালত সক্রিয়করনের লক্ষ্যে মতবিনিময় সভা

পিরোজপুর: কাউখালীতে সোমবার (১২ মে) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা পর্যায় গ্রাম আদালত কার্যক্রমের সক্রিয়করনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, সয়না রঘুনাথপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সদর ইউনিয়নের ইউপি সদস্য ঝর্ণা রানী দাস, আমরাজুরী ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা কপিল চন্দ্র মিস্ত্রি, সদর ইউনিয়নের হিসাব সহকারী শাহিন আলম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন গ্রাম আদালতের কাউখালী উপজেলা সমন্বয়কারী পারভিন আক্তার।
এ সময় গ্রাম আদালতের কর্মকর্তা পারভিন আক্তার জানান, জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে উপজেলার পাঁচটি ইউনিয়নের গ্রাম আদালতের মাধ্যমে ৫৮ টি মামলা নিষ্পত্তি হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, গ্রাম আদালতে মাধ্যমে মীমাংসা হলে বাদী ও বিবাদী উভয়ের সুবিধা হয়। কোন খরচ হয় না। শত্রুতা বাড়ে না। গ্রাম আদালতে মাধ্যমে নিজেদের আলোচনা মাধ্যমে জটিল সমস্যার সমাধান হয়ে যায়। গ্রাম আদালত সক্রিয় থাকলে কোর্টে মামলা কমে যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৫:৪০   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ