ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » খননের অভাবে অস্তিত্ব সংকটে কুমার নদী

খননের অভাবে অস্তিত্ব সংকটে কুমার নদী


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


খননের অভাবে অস্তিত্ব সংকটে কুমার নদী

ফরিদপুর: এক সময় প্রাণবন্ত কুমার নদী আজ অস্তীত্ব বিলীনের পথে । নদীর প্রবাহ হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে ফরিদপুরের বুক চিরে বয়ে যাওয়া এই নদী। যুগের পর যুগ চলে যায় কিন্তু খনন করা হয় না নদী দু একটি জায়গায় খনন হলেও বেশির ভাগ স্থানে নদী খননের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে কুমার নদীটি। সরেজমিনে ফরিদপুর সদর উপজেলা এবং পাশ্ববর্তী মধুখালী উপজেলার বেশ কয়েকটি জায়গা ঘুরে এমন চিত্র দেখা যায়।

এ সময় কথা হয় মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদের সাথে তিনি বলেন, আমার বয়সে কখনো আমাদের কুমার নদীটি খনন করতে দেখিনি, খননের অভাবে দিন দিন হারিয়ে যেতে বসেছে নদীটি। একটা সময় নদীতে বিভিন্ন দেশীয় মাছ পাওয়া যেতে কিন্তু বর্তমান চিত্র ভিন্ন যেখানে পানিই নাই সেখানে মাছ কিভাবে থাকবে। সরকার নদী খননের বিষয়টা যেন দ্রুতই শুরু করে এই দাবী জানাই।

ফরিদপুর সদর উপজেলার বসুনরসিংদীয়ার বাসিন্দা হেলাল মোল্যা তিনি বলেন, আমরা দেখেছি একটা সময় নদী অনেক প্রশস্ত ছিলো, বিভিন্ন দেশীয় মাছ পাওয়া যেতো। কিন্তু বর্তমান খননের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে এ নদী। আমি চাই দ্রুতই যেন নদীকে বাঁচাতে সরকার একটা ব্যবস্থা গ্রহন করুক। কয়েক দশক আগে কুমার নদীর বুক জুড়ে নৌকা চলাচল করত, কৃষকরা সেচের পানি পেত, জেলেরা মাছ ধরত। এখন বর্ষাকাল ছাড়া নদীতে পানি থাকে না। কোথাও কোথাও নদী শুকিয়ে গেছে। ফলে নদী হারাচ্ছে তার প্রাকৃতিক প্রবাহ। এখন আর নদী বলে কিছু নেই। খালের মতো হয়ে গেছে। কোথাও কোথাও ধানক্ষেত হয়ে গেছে নদীর ভেতর।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, ২০২২ সালে একবার কিছু জায়গা খনন করা হয়েছিলো এবং কিছু জায়গা ত্রুটির কারনে খনন করা সম্ভব হয়নি, চেস্টা করছি পদ্মা নদী থেকে কুমার নদীর প্রশাখায় খনন করতে এতে সব সময় নদীতে পানি থাকবে এবং বাকি যেগুলো স্থানে খনন সম্ভব হয়নি সেগুলো ত্রুটির সমস্যা সমাধান করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৫:২৮   ২৬৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ