ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার

সালথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


সালথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার

ফরিদপুর: বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ফরিদপুরের সালথায় মো. নাঈম মুন্সী (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাঈম মুন্সী মাঝারদিয়া গ্রামের পলাশ মুন্সীর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈম মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৫:১৫   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ