ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সভাপতি কাজল ও সম্পাদক হায়দার কালীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি কাজল ও সম্পাদক হায়দার কালীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


কালীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

গাজীপুর: কালীগঞ্জে সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে আশরাফুল ইসলাম কাজল সাধারন সম্পাদক পদে মো. হায়দার আলী শেখ নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

দলিল লেখক ১০০ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে মোনায়েম খান মোমেন, কোষাধ্যক্ষ আবু তাহের, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন নির্বাচিত হন। কার্যকরি সদস্য পদে মোতাছিম বিল্লাহ নয়ন, মিজানুর রহমান ও হাবিব রানা নির্বাচিত হয়েছেন।
এর আগে যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও প্রচার সম্পাদক পদে মুনশুর আলম শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. হাফিজুর রহমান। নির্বাচন সমন্বয়ককারী হিসেবে ছিলেন আনোয়ারুল হক বাচ্চু, জাকির হোসেন খন্দকার ও আমিনুল ইসলাম।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১৯   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ