ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দুই কিশোরকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দুই কিশোরকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


দুই কিশোরকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর: ভাঙ্গায় ইয়াসিন খালাসী ও তাঁর বন্ধু রায়হান শেখ নামের দুই কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসীরা। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের বটতলা নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন ব্যানার, ফেষ্টুন ও মাইকে স্লোগান দিয়ে প্রায় দেড় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসীরা। এতে স্থানীয় জনপ্রতিনিধিগন, নারী-পুরুষসহ কোমলমতী শতশত শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই গ্রামে এমন নৃশংস হত্যার ঘটনা আগে কখনোই ঘটে নি। দুইটি পরিবারের উপর্জনক্ষম দুই যুবককে হত্যার পর দিশেহারা হয়ে পড়েছেন তাদের পরিবারের সদস্যরা। এ হত্যাকান্ডে জড়িতরা পালিয়ে থাকলেও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতারা প্রকাশ্যে ঘুরছে। তাই অনতিবিলম্বে খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, আজিম নগর ইউপি চেয়ারম্যান, মোঃ শাহজাহান হাওলাদার, ইউপি সদস্য আলমগীর মাতুব্বর, খন্দকার মজিবর রহমান, আর্শেদ তালুকদার, এবাদুল কাজী, মাজেদ শরীফসহ নিহতের দুই পরিবারের স্¦জনেরা।
নিহত ইয়াসিন খালাসীর মা ইয়াসমিন বেগম জানান, ‘আবার বুকের ধনরে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করছে’। আমি তাদের ফাঁসি চাই। নিহত আরেক কিশোর রায়হান শেখের মা রিনা বেগম জানান, আমার স্বামী নাই। তাঁর এতিম ছেলেকে যারা খুন করছে তাদের বিরুদ্ধে ন্যায় বিচার দাবি করে খুনীদের ফাঁসির দাবি করেন তিনি।
থানার ওসি মোঃ আশরাফ হোসেন জানান, দুইটি খুনের ঘটনায় বিচার দাবিতে গ্রামবাসীর মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের খবর পেয়ে তিনি সরেজমিনে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতদের পরিবারদের সঙ্গে কথা বলেন তিনি। ওসি আরও জানান, খুনের ঘটনায় জড়িত একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি অন্য আসামীদের খুব দ্রুতই গ্রেফতার করা হবে।
উল্ল্যেখ্য: গত শনিবার (১০ মে) রাত ১০ টার দিকে পূর্ব শত্রুতার জেরে ইয়াসিন খালাসী নামের এক কিশোরকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠে। এসময় ইয়াসিনের সহযোগি রায়হান শেখকেও কুপিয়ে জখম করা হয়। আহত রায়হান গত (১৩ মে) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা যায়। ইয়াসিন (২১) থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির ছেলে। রায়হান একই গ্রামের বাখু শেখের ছেলে। নিহতরা পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:৩৮   ৩০৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ