ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক কারবারি পলায়ন, তিন পুলিশ আহত

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক কারবারি পলায়ন, তিন পুলিশ আহত


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক কারবারি পলায়ন, তিন পুলিশ আহত

বরিশাল: আগৈলঝাড়ায় মাদকসহ আটক হওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় এক মাদক কারবারি। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। দুইজন পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পলাতক এর নাম রিয়াজ ফকির সে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. ছিদ্দিক ফকিরের ছেলে। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সকালে উপজেলার ছয়গ্রাম এলাকা হতে তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
স্থানীয় ও আহত পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. মামুন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করে উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. ছিদ্দিক ফকিরের ছেলে মো. রিয়াজ ফকির (৩০) কে। গ্রেফতারের পর দুই হাতে হাতকড়া পরিয়ে রিয়াজ ফকিরকে পুলিশের গাড়িতে তুলতে গেলে সে (রিয়াজ) পুলিশের কনস্টেবল কামাল হোসেনের গোপনাঙ্গে লাথি মারে ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

এসময় রিয়াজকে ধাওয়া করে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেন। আহত পুলিশকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিভিন্নস্থানে সারারাত অভিযান চালিয়ে পলাতককে হাতকড়াসহ শুক্রবার সকাল ৬টায় উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আর অভিযুক্ত রিয়াজ ফকিরের বাবা ছিদ্দিক ফকির জানায়, আমার ছেলে রিয়াজ ফকির মাদকসেবন করে। আমি মাদক সেবনে বাধা দিলে সে আমার উপর ক্ষিপ্ত হতো। বার বার বাঁধা দিয়েও তাকে এ পথ থেকে ফেরাতে পারেননি।

আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম সাংবাদিদের জানান, রিয়াজ ফকিরকে গ্রেফতার করতে গিয়ে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিবকে এবং এএসআই মামুন হোসেন আহত হয়। আহত কামাল হোসেন ও সাইমুন আল সাকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিজান চালিয়ে শুক্রবার সকাল ৬টায় পলাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রিয়াজের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে চিহ্নিত মাদক চক্রের সদস্য। পুলিশের উপরে হামলার ও মাদক উদ্ধারে ঘটনায় আগৈলঝাড়া থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:০১   ২৮৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ