ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে চাঁদা না পেয়ে হামলা, তিন নারী আহত

চরফ্যাসনে চাঁদা না পেয়ে হামলা, তিন নারী আহত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


চরফ্যাসনে চাঁদা না পেয়ে হামলা, তিন নারী আহত

ভোলা: চরফ্যাসনে চর কুকরী-মুকরী ইউনিয়নে চাঁদা না পেয়ে বসত ঘরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের মো. আলী বেপারী নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। গত বুধবার বিকালে বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরী মুকরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নুপুর বেগম নামের এক নারী বাদী হয়ে যুবদল নেতাকে আসামী করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আহতরা হলেন, নুপুর বেগম(৩৫), রহিমা বেগম(৪৫), শিক্ষার্থী মুক্তা বেগম(১৯)।
আহত নুপুর বেগম অভিযোগ করেন, তিনি চর কুকরী-মুকরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তার বাবা – মায়ের সঙ্গে বাবার বাড়িতেই ছিলেন। সরকার পতনের পর ওই যুবদল নেতা নানা ভাবে তার পরিবারের সদস্যদের হয়রানি শুরু করেন। এবং বিভিন্ন সময় তার বাবার কাছে চাঁদাদাবী করে আসছিলেন।এদের উৎপাতে বাবা বাড়ি ছেড়ে চলে যান। এসুযোগে ওই যুবদল নেতাসহ তার দলবলরা আমার পরিবারের সদস্যদের বাড়ি ছাড়া হুমকি দেন। ঘটনার দিন আমি এবং আমার কলেজ পড়–য়া ছোট বোন মুক্তা বেগম বাড়ির দরজায় গেলে ওই যুবদল নেতা আলী বেপারী আমাদের গালমন্দ শুরু করেন।

আমি এবং আমার বোন প্রতিবাদ করলে যুবদল নেতার নেতৃত্বে তার পালিত সাঙ্গপাঙ্গরা আমাদের ওপর অর্র্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। পরে আমাদের চিৎকারে আমার মা রহিমা বেগম দুই বোনকে উদ্ধারে এগিয়ে গেলে তার ওপরও হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আমাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।পরে দুদিন চিকিৎসা শেষে চরফ্যাসন হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিসার জন্য ভোলার সদর হাসপাতালে রেপার করেন।
অভিযুক্ত যুবদল নেতার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:০২   ৪১৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ