ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২

আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২

বরগুনা: আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে পানি তাল পারাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্বজনরা আমতলী হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার সময় আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মৃত ছয়জদ্দিন হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার তার বাড়ির বাগানে একটি তালগাছের পানি তাল পারতে যান।

এসময় তার ভাতিজা ইউনুছ হাওলাদারের ছেলে মো. মহিবুল্লাহ হাওলাদার গাছ তার দাবী করে পানি তাল পারতে বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে লাঠিসোঠা নিয়ে হামলা শুরু হয়। হামলায় চাচা হারুন হাওলাদার (৪০) ও ভাতিজা মহিবুল্লাহ হাওলাদার (৩৬) উভয়ই গুরুতর আহত হন। আহতদের দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন।
আহত হারুন হাওলাদার তালগাছ তার দাবী করে বলেন, মহিবুল্লাহ এ গাছ পাবে না। তারপরও জোরকরে ভোগদখল করতে চায়।
মহিবুল্লাহ অভিযোগ অস্বীকার কওে বলেন, এগাছটি আমার আরেক চাচার সে আমাকে ভোগদখল করতে বলেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, এবিষয়ে মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:২৬   ২৯১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ