ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » অসময়ে যমুনার ভাঙনে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি

অসময়ে যমুনার ভাঙনে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


 অসময়ে যমুনার ভাঙনে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি

টাঙ্গাইল: গত কয়েকদিন ধরে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের জিগাতলা, রামপুর ও গোপীনাথপুর এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। যমুনার ভাঙনে ঐ এলাকার প্রায় এক কিলোমিটার জায়গার ফসলের জমি নদীতে বিলীন হচ্ছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে ঘর-বাড়ী, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় লোকজন।

সরজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের ভাঙনে যমুনা পূর্ব পাড়ের কয়েক একর ফসলের জমি নদীতে বিলীন হয়ে গেছে। যমুনার ভাঙন অব্যাহত থাকায় প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি। কৃষকের চোখের সামনে নদী গর্ভে চলে যাচ্ছে তাদের জমিজমা। নদীর পাড়ে বসে এমন দৃশ্য দেখে নীরবে চোখের পানি ফেলছে স্থানীয় কৃষকরা।

ভাঙন কবলিত এলাকার কৃষকরা বলেন- প্রতি বছর বর্ষা মৌসুমে যমুনার ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলের জমি নদীতে বিলীন হয়ে যায়। এবছর বর্ষার আগেই যমুনার ভাঙনে আমাদের ফসলের জমি নদীতে বিলীন হয়ে যায়। প্রতিবছর নদীর ভাঙনে আমাদের শত শত একর ফসলের জমি নদীতে বিলীন হয়ে যায়। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে গাইড বাঁধ নিমার্ণ ও জিও ব্যাগ ফেলার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন কার্যক্রর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমাদের ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গাইড বাঁধ ও জিও ব্যাগ ফেলার জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন- ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০৯:০৩   ২৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ