ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ শিকারের অপরাধে ১৬ জেলে আটক

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ শিকারের অপরাধে ১৬ জেলে আটক


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ শিকারের অপরাধে ১৬ জেলে আটক

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলে সহ ৩ টি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার (১৭মে) দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে ৩ ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেকা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেয়া হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাুড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, সকালে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্নের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:১৯:১৪   ৩০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ