ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দুইদিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণের উদ্বোধন

কাউখালীতে দুইদিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণের উদ্বোধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


 

কাউখালীতে দুইদিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণের উদ্বোধন

পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনের সোমবার (১৯ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করনের লক্ষ্যে দুই দিন ব্যাপী ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, গ্রাম আদালত কাউখালী উপজেলা শাখার সমন্বয়কারী পারভিন আক্তার। উপজেলার সদর ইউনিয়ন ও সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতের মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, গ্রাম আদালত হল স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি অন্যতম মাধ্যম। গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৪:৪১:৫১   ২২৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ