ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে দলিল লেখক সমিতির পরিচিতি সভা

কালীগঞ্জে দলিল লেখক সমিতির পরিচিতি সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫


কালীগঞ্জে দলিল লেখক সমিতির পরিচিতি সভা

গাজীপুর: কালীগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারন সম্পাদক মো. হায়দার আলী শেখ।
সভায় বক্তব্য রাখেন, নির্বাচন সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বাচ্চু, জাকির হোসেন খন্দকার ও আমিনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান, দলিল লেখক মনজুর আলম শেখ প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. মোনায়েম খান মোমেন, সহ-সাধারন সম্পাদক মো. যোবায়ের আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবু তাহের, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন, প্রচার সম্পাদক মুনসুর আলম শেখ, সদস্য মোতাছিম বিল্লাহ নয়ন, মিজানুর রহমান ও মো. হাবীব রানা প্রমুখ।
উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. হাফিজুর রহমান বলেন, সেবা গ্রহীতারা যাতে প্রকৃত সেবা পায় সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। কমিটির সদস্যদের দায়িত্বের সাথে কাজ করতে হবে। পরস্পরের সাথে সুসম্পর্ক বজায়ে রেখে সকলকে কাজ করার আহবান জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৮:১৬   ২১৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ