ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর: কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা সদরের কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম মনির মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইয়াহিয়া, আব্দুল হক, যুথিকা কুণ্ড, সুচরিতা কুন্ড, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ছাত্র অভিভাবক সাখাওয়াত হোসেন, সালমা বেগম প্রমুখ।

প্রধান শিক্ষক তার বক্তব্য বলেন, আপনারা নিয়মিত আপনাদের সন্তানদের বিদ্যালয় পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয় এসে খোঁজখবর নিয়ে যাবেন। তাহলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয় আসলে অতিরিক্ত প্রাইভেট পড়ার দরকার হয় না। বিদ্যালয়ে শিক্ষার্থীরা যতক্ষণ থাকে ততক্ষণ দায়িত্ব আমাদের। শিক্ষার্থীরা বেশিরভাগই বাড়িতে অবস্থান করে তখন আপনাদের তাদের উপর খেয়াল রাখতে হবে। নিয়মিত পড়াশোনা করে কিনা, কোথায় আড্ডা দেয় কার সাথে চলাফেরা করে তার দায়িত্ব আপনার এবং আমাদের উভয়ের।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:০২:৪২   ৩৩৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ