ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দেশের মানুষ এখন ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছেন: মেজর হাফিজ

দেশের মানুষ এখন ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছেন: মেজর হাফিজ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


দেশের মানুষ এখন ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছেন: মেজর হাফিজ

ভোলা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন এ দেশের মানুষ বছরের পর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষ ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেও ভোটের বিকল্প নেই। তবে গণতন্ত্র নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না। এর মানে তারা নির্বাচন দিতে চাচ্ছে না। তবে দেশের শান্তি-শৃঙ্খলা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে অর্ন্তবর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, যতদিন বেঁচে আছি ততদিন লালমোহনে কোনো দুঃশাসন কায়েম হতে দেবো না। কোনো নেতাকর্মী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে তাদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। লালমোহনের কোথাও চাঁদাবাজদের ঠাঁই হবে না। সাধারণ মানুষের কষ্টের রাজনীতি আমি করি না। বিশেষ করে ব্যবসায়ীরা তাদের ব্যবসা স্বাধীন ভাবে করবে। আমি সবসময় ব্যবসায়ীদের সাথে থাকবো।

লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাককর্মী ও বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৮   ১৮৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ