ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হত্যা মামলার আসামীরা মুক্তিপেয়ে ভেঙে দিলো বাদীর বসতঘর

হত্যা মামলার আসামীরা মুক্তিপেয়ে ভেঙে দিলো বাদীর বসতঘর


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫


 

হত্যা মামলার আসামীরা মুক্তিপেয়ে ভেঙে দিলো বাদীর বসতঘর

ঝালকাঠি: কাঁঠালিয়ায়  সীমানা বেরা ভাংচুর ও শতাধিক মুরগী মেরে ফেলেছে। এ ঘটনায় রোববার ভুক্তভোগী বজলুর রহমান হাওলাদার বাদী হয়ে দশজনকে আসামী করে থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন।

গত শনিবার (২৪) মে দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের মধ্য কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানাগেছে, জমিজমার বিরোধে গত ২০২৩ সালের ১১ অক্টোবর বুধবার সকালে বজলুর রহমানের স্ত্রী তাজনেহার বেগমকে কুপিয়ে হত্যা করে একই বাড়ীর কামরুল ইসলাম, জাকির হোসেন, জহিরুল ইসলামসহ তাদের লোকজন। এ ঘটনার পরের দিন ১২ অক্টোবর নিহত তাজনেহারের ছেলে আরিফ বিল্লাহ বাদী হয়ে কামরুলসহ ৮জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর ২নং আসামী জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান করে। মামলার তিনমাস পর প্রধান আসামী কামরুল ও তিন নারীসহ ৬ আসামী কোর্টে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। তিন মাস পরে নারী আসামীরা জামিনে মুক্তহন। এ বছরের জানুয়ারী মাসে জাকির ও জহিরুল জামিনে বের হয়। একমাস পর ফের্রুয়ারী মাসে কামরুলেরও জামিন হয়। ৫নং আসামী জব্বার শুরু থেকেই পলাতক রয়েছে।

পুলিশ দীর্ঘ তদন্তের পর ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর আদালতে আসামীদের বিরুদ্ধে কোর্টে চার্জসিট (সিএস) দাখিল করেন। আসামীরা জামিনে মুক্ত হবার পর বাদীর পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। এ ঘটনায় বজলুর রহমান বাদী হয়ে কামরুলসহ ৪ আসামীর বিরুদ্ধে এ বছরের ৯ ফের্রুয়ারী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। পরে গত শনিবার (২৪ মে) দুপুরে আসামীরা বাদীর বসতঘর সীমানা বেরা ভাংচুর করে, গাছপালা কেটে ও ১শ ৫০টি মুরগীর বাচ্চা মেরে ফেলে।

অভিযোগ অস্বীকার করে কামরুল ইসলাম বলেন, বজলুর রহমান ও তাদের লোকজন আমাদের ওপর হামলা করেছে। এখন মামলা সাজানোর জন্য এ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

থানার ওসি হারান চন্দ্র পাল (তদন্ত) জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

এল/আর

 

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫৮   ৩৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ