ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

ভাঙ্গায় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫


ভাঙ্গায় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

ফরিদপুর: ভাঙ্গায় ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। যা আগামী তিন দিনব্যাপী চলবে এ মেলা। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

মেলার উদ্বোধনী বক্তব্যে ভূমি সেবাগ্রহীতাদের উদ্দেশ্য ই-নামজারি, খতিয়ান সংশোধনী, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাস জমি বন্দোবস্ত সহ বিভিন্ন ভূমি সেবার বিষয়ে আলোচনা করা হয়। ভূমি সংক্রান্ত যে কোন সেবায় নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি মেলা ২০২৫ উদযাপিত হচ্ছে।

সহকারী কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে সকল ধরনের সেবা অটোমোশনের মধ্যে নিয়ে গেছে। জনগণ চাইলে নিজের ঘরে বসে নিজেই করতে পারবে। আপনার আবেদন কি অবস্থায় আছে আপনার জমি কি অবস্থায় আছে জানতে পারবেন।
আপনাদের অনেক সময় না জানার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আমাদের কাছে আসলে সমস্যার সমাধান জানতে পারবেন।

সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া’র সভাপতিত্বে মেলা উদ্বোধন কালে উপস্থিত ছিলেন , ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ভাঙ্গা উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৩৮   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ