ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

দোহারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫


দোহারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

ঢাকা: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- এই প্রতিপাদ্যের আলোকে দোহার উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) বেলা সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহ’র সভাপতিত্বে এবং উপজেলা ভূমি অফিস আয়োজিত তিন দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম তার বক্তব্যে বলেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবাসমূহ সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা।আজকে মেলায় আগত নাগরিকরা খুব সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় নানা সেবা গ্রহণ করতে পারছেন। ফলে জনগণের হয়রানি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি দেশের নাগরিকের আস্থা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে,একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‌্যালিটি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপি’র সাধারন-সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা পরিষদের কর্মরত কর্মকর্তাগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:০৭   ৩২১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ