ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভিজিডি চাল বিতরণে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ

ভিজিডি চাল বিতরণে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


ভিজিডি চাল  বিতরণে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ

পিরোজপুর: কাউখালীতে হতদরিদ্রদের চাল বিতরণের অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার ৫নং র্শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য (ভিজিডি) কার্ডের বিপরীতে প্রতিমাসে ৩০ কেজি করে বিনামূল্যে সরকারিভাবে চাল বিতরণ করা হয়। সোমবার (২৬ মে) অতিরিক্ত ৫ মাসের ডিউ থাকা ১৫০ কেজি চাল বিতরণে অভিযোগ উঠেছে চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান তার লোকজন দিয়ে প্রত্যেক সুবিধাভোগীর কাছে থেকে ৩০০ টাকা করে নিয়েছে।
এই ইউনিয়নে ২৫৫ জন হতদরিদ্র সুবিধা ভোগী হতদরিদ্র নারীদের মাঝে চাল বিতরন করা হয়। সুবিধাভোগী শিয়ালকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রহিমা বেগম ও ফলইবুনিয়া গ্রামের শাহানাজ পারভীন জানান, প্রত্যেক সুবিধাভোগীদের কাছ থেকে স্থানীয় গ্রাম পুলিশদের মাধ্যমে চেয়ারম্যান ৩০০ টাকা করে উত্তোলন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান গাজী

সিদ্দিকুর রহমান জানান, খাদ্য গোডাউন থেকে চাল ইউনিয়ন পরিষদ পর্যন্ত আনতে সরকারি ভাবে যে বরাদ্দ দেয়া হয় তা আমরা যথাসময়ে পাইনা। যে কারনে খরচ বহন করার জন্য এ সুবিধা ভোগীদের কাছে থেকে ৩০০ টাকা করে চাওয়া হইলে তারা দিতে ইচ্ছা প্রকাশ করে। সরকারি টাকা পেলে আমি তাদের টাকা ফেরত দিয়ে দেব।একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৯   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ