ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক মাহাদী তালতলী সরকারি কলেজ ছাত্রদলে নতুন কমিটি গঠন

সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক মাহাদী তালতলী সরকারি কলেজ ছাত্রদলে নতুন কমিটি গঠন


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


তালতলী সরকারি কলেজ ছাত্রদলে নতুন কমিটি গঠন

বরগুনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তালতলী সরকারি কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের বরগুনা জেলা শাখার সভাপতি মো. মাহমুদ হোসাইন রনি ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে মেহেদী হাসানকে সভাপতি এবং মাহাদিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, তথ্য সম্পাদক মোহাম্মদ নাসির, প্রচার সম্পাদক মোঃ মিরাজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ছগির,সাতটি বিষয়ক সম্পাদক মিম, সমাজসেবা সম্পাদক সুমাইয়া কাজী।

কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই তালতলী সরকারি কলেজ এলাকা ও আশপাশে ছাত্রদল কর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা করে কর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে কলেজ গেট, উজ্জ্বল চত্বরসহ পুরো এলাকা। অনেকেই ফুলের তোড়া নিয়ে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান।

ছাত্রদল নেতারা জানান, নতুন এই কমিটি কলেজে গণতান্ত্রিক চর্চা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে। জেলা কমিটি বিজ্ঞপ্তিতে আরও জানায়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:০৫:২৯   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ