ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে লাম্পিং রোগে আক্রান্ত গবাদি পশু

কাউখালীতে লাম্পিং রোগে আক্রান্ত গবাদি পশু


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


---

পিরোজপুরের: কাউখালীতে গবাদিপশুর লামফ্রী স্ক্রিন ডিজিজ রোগে গবাদি পশু মারা যাচ্ছে। খামারী ও ব্যবসায়ী ও ব্যাক্তি মালিকানা পর্যায়ে গবাদি পশু পালন করছেন ,তারা এখন দূরচিন্তায় রয়েছেন। জানা গেছে এ উপজেলায় গত দুই সপ্তাহ ধরে লামফ্রি স্কীন ডিজিস ভাইরাস রোগে আক্রান্ত হয়ে প্রায় শতাধিক গবাদি পশু মারা যায় এবং প্রায় ২ হাজারের মতো গবাদি পশু এ রোগে আক্রান্ত হবার খরব পাওয়া গেছে। জানা গেছে উপজেলার শিয়ালকাঠী এলাকার গবাদি পশুর ব্যবসায়ী মাসুম বিল্লাহ জানায় এ রোগ হলে গরুর জ্বর, মুখে, পায়ে, পেটেসহ বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যায়। খামারী মালিক মোহাম্মদ লোকমান জানায়, তার ৭/৮ টি গরুর মধ্যে ৩ টি গরু এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখমুখি রয়েছে।

উপজেলার জোলাগাতী গ্রামের মিরাজ খন্দকার ও মাহাবুব দর্জি জানান তাদের দুইটি গরু দীর্ঘদিন চিকিৎসার করেও বাঁচানো সম্ভব হয়নি। এব্যাপারে উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শিশির রায় জানান, এ রোগে এ উপজেলার অনেক গবাদি পশু মারা যাবার খবর পাওয়া গেছে এবং অনেক গবাদি পশু আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।

এই রোগে ১৫ দিন থেকে ছয় মাসের বাছুর গরু বেশি আক্রান্ত হয়। এ রোগের চিকিৎসার কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। এ রোগের লক্ষণ মুখ থেকে লালা পড়ে, গায়ে জ্বর ও শরীরে ক্ষত দেখা যায়। এ রোগের প্রতিশোধক কোনো টিকা এবং চিকিৎসার কোনো ব্যবস্থা এখানো বের হয়নি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার জানান, এ রোগে আক্রান্ত হলে কোন চিকিৎসা নেই। পাবলিকদের সচেতন হতে হবে এবং গবাদি পশুর সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে। তারপরও আমরা এ রোগে আক্রান্ত হলে চিকিৎসা সেবা প্রদান করি।

এন/আর

বাংলাদেশ সময়: ১৮:১২:৩৬   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ