ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলের ইউএনওর অপসারণের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

বাউফলের ইউএনওর অপসারণের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


বাউফলের ইউএনওর অপসারণের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

পটুয়াখালী: বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে কলাপাড়ায় কর্মরত জাতীয় এবং আঞ্চলিক পত্রিকার গণমাধ্যমকর্মীরা।

বুধবার ২৮ মে বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ দাবিতে ‘মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

গত ১৯ মে ‘অবহিত না করে’ অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এএইচএম শহীদুল হকের (এমরান হাসান সোহেল) সাথে বাউফলের ইউএনও মো. আমিনুল ইসলামের অসৌজন্যমূলক আচরণ ও শাস্তির হুমকি দেয়ার অভিযোগ ওঠে।

ওই দিন বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের পটুয়াখালী জেলা কার্যালয় ও বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত দিনক্ষণ নির্ধারিত ছিল। দুপুর ১২টার সময় অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ে এসেই ক্ষুব্দ হন ইউএনও আমিনুল ইসলাম। এ নিয়ে সাংবাদিক শহীদুল হকের সাথে ইউএনওর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে ইউএনওকে বলতে শোনা যায়, ‘প্রজাতন্ত্রের আমি এমন কর্মচারি মালিককে শাস্তিও দিতে পারি।’ এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

বাউফলের ইউএনও আমিনুল ইসলামের এ ধরণের আচরণের প্রতিবাদে এবং তাঁকে অবিলম্বে অপসারণের দাবিতে আজ বুধবার কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এ কর্মসূচির আয়োজন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে।

পূর্ব নির্ধারিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবীর। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জনকন্ঠের উপজেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু, ইত্তেফাকের প্রতিনিধি মোহসীন পারভেজ, বাংলাদেশ বানীর কলাপাড়া প্রতিনিধি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, প্রথম আলোর প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, যুগান্তরের প্রতিনিধি অমল মুখার্জী, কলাপাড়া রিপোটার্স ক্লাবের আহবায়ক এস কে রঞ্জন, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন বিপু, কালেরকন্ঠের প্রতিনিধি জসীম পারভেজ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সকল বক্তারা বলেন, মাঠ পর্যায়ের এমন একজন কর্মকর্তার কাছ থেকে মানুষ ভালো ব্যবহার আশা করে, দুর্ব্যবহার নয়। অথচ বাউফলের ইউএনও আমিনুল ইসলাম জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এএইচএম শহীদুল হকের (এমরান হাসান সোহেলের) সাথে অশোভন আচরণ করেছেন। এটা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। বাউফলের ইউএনও আমিনুল ইসলামকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে অভিহিত করে তাঁকে অপসারণ করে সেখানে একজন জনবান্ধব ইউএনও নিযুক্ত করার দাবি জানিয়েছেন কলাপাড়ায় কর্মরত জাতীয় এবং আঞ্চলিক পত্রিকার স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বাউফলের ইউএনও মো. আমিনুল ইসলাম এ ঘটনার পর বলেছিলেন, “প্রথমত শহীদুল অনুষ্ঠানের অনুমতি নেয়নি। এরপর তিনি (শহীদুল) এবং তাঁর সঙ্গের লোকজন ইউএনওর সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেছেন। অথচ তাঁর (ইউএনও) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:২৫   ২০৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ