ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ভাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫


ভাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ফরিদপুর: ভাঙ্গায় বিষধর সাপের কামড়ে আলো শেখ (৫৫) এক কৃষক মারা গেছেন। বুধবার দিবাগত রাতে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্ৰামের সিদ্দিক শেখের ছেলে।

জানা যায়, ওইদিন বিকেলে গরুর জন্য ঘাস কাটার জন্য বাদাম ক্ষেতে কাজ করছিলেন ওই কৃষক।এরপর সন্ধ্যার পর একবোঝা ঘাস মাথায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বিষধর ওক সাপের কামড়ে সে অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখপুরা গ্ৰামের জনৈক এক ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঝাড়ফুঁক দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে রাতে তার শারিরীক অবস্থার অবনতি হলে ওই রাতেই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, সাপে কাটা রুগি হাসপাতালে আনার অনেক আগেই মারা গিয়েছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫৫   ২৪২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ