ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গভীর নিম্মচাপ ও জোঁয়ারের প্রভাবে আমতলী ও তালতলীর ২৪ গ্রাম প্লাবিত

গভীর নিম্মচাপ ও জোঁয়ারের প্রভাবে আমতলী ও তালতলীর ২৪ গ্রাম প্লাবিত


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫


গভীর নিম্মচাপ ও জোঁয়ারের প্রভাবে আমতলী ও তালতলীর ২৪ গ্রাম প্লাবিত

বরগুনা: বঙ্গোপ সাগওে গভীর নিম্মচাপ ও আমাবশ্যার জোয়ার ও পূবালী বাতাসের প্রভাবে পায়রা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আমতলী ও তালতলীর বণ্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের নদী তীরবর্তী ২৪ গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে পরেছে দুই উপজেলার অর্ধলক্ষাধীক মানুষ।
জানাগেছে, বঙ্গোপ সাগরে সৃষ্ট গভীর নিম্মচাপের এবং আমবশ্যার জোঁয়ার ও পূবালী বাসাসের প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২৫ সেন্টিমিটার বেশী পানি বৃদ্ধি পাওয়ায় বণ্যানিয়ন্ত্রন বাঁধের বাইরের তেতুলবাড়িয়া, জয়ালভাঙ্গা, খোট্টার চর, নিদ্রাসকিনা, তালুকদার পাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, নলবুনিয়া, ফকির হাট ও আমতলীর উপজেলার ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরীঘাট, পুরাতন লঞ্চঘাট, আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড, বৈঠাকাটা, আঙ্গুলকাটা, গুলিশাখালী জেলেপাড়া ও হরিদ্রবাড়িয়া পানিতে প্লাবিত হয়েছে। বৃহস্পতিবারের পানিতে আমতলীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় দিনভর যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহতে হয়েছে।

বন্যা নিয়ন্ত্রন বাঁধ না থাকায় গাজীপুর বন্দর জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে জানান ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফারুক হোসেন মৃধা। তিনি বলেন, গাজীপুর বাজারে প্রায় ৩শ’ ব্যবসায়ী বণ্যা নিয়ন্তন বাঁধের বাইওে রয়েছে। বৃষ্টি এবং জোয়ারের পানিতে বৃহস্পতিবারের সাপ্তাহিক হাট বন্ধ ছিল তাই ছোট বড় সকল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমতলী উপজেলার গেজ পাঠক (পানি মাপক) মো. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার পায়রা নদীর পানি বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
বুধবার রাত এবং বৃহস্পতিবার দিনভর মুষলধারে বৃষ্টিপাতের ফলে আমতলী পৌরসভার সবুজবাগ, খোন্তাকাটা, বাসুগী, চার ও ছয় নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার কারনে অধিকাংশ বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে বিপদে পরেছে কয়েক হাজার মানুষ। আমতলী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মেয়াজ্জেম হোসেন ফরহাদ বলেন, বৃষ্টির পানি জমে সড়ক তলিয়ে গেছে। অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে পরেছে। এমনকি আমিও এখন পানির কারনে বাসা থেকে বেড় হতে পারছি না। একই কথা বলেন, পৌরসভার খোন্তাকাটা এলাকার বাসিন্দা ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন। তিনি বলেন, বৃষ্টির পানিতে পুরো এলাকা তলিয়ে গেছে। আমরা এলাকাবাসী এখন ঘর থেকে বের হতে পারছি না।
পানি উন্নয়ন বোর্ড আমতলীর উপ-সহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান সুজন বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাস করা মানুষজনের কাঁচা ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়েছি।
বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, যে সকল জায়গায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ দুর্বল হয়ে গেছে সেগুলো সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৯   ২৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ