ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ‘বিষপান করা’ সেই চার জুলাই যোদ্ধাকে বিএনপির আর্থিক সহায়তা

‘বিষপান করা’ সেই চার জুলাই যোদ্ধাকে বিএনপির আর্থিক সহায়তা


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


বিষপান করা’ সেই চার জুলাই যোদ্ধাকে বিএনপির আর্থিক সহায়তা

ঢাকা : ‘বিষপান করা’ সেই চার জুলাই যোদ্ধাকে বিএনপির আর্থিক সহায়তা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন চারজনের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ‘বিষ পান’ করা চার জুলাই যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন ও তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এছাড়া প্রতিনিধিদলটি ‘বিষ পান’ করা চার যুবকের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমান তাদের পাশে আছেন সেই বার্তাও পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব। প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন হলেন, শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২২:৩৫   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ