ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনের দূর্গত এলাকায় ত্রান বিতরন করলেন ইউএনও

চরফ্যাসনের দূর্গত এলাকায় ত্রান বিতরন করলেন ইউএনও


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


চরফ্যাসনের দূর্গত এলাকায় ত্রান বিতরন করলেন ইউএনও

ভোলা: চরফ্যাসনের ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে অতি প্লাবনে বিচ্ছিন্ন দ্বীপ ঢাল চর, কুকরী, চর পাতিলা , মুজিব নগর সিকদারের চরের দূর্গত এলাকায় প্রায় ১৭০০ পরিবারের মধ্যে ত্রান বিতরন শুরু করেছেন চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। শুক্রবার বৈরি আবহাওয়া উপেক্ষা করে দূর্গত এলাকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ত্রান বিতরন কার্যক্রম শুরু করেন।
জানাযায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শুকনা খাবার ও ত্রান বিতরন কার্যক্রম শুরু করেছেন। সরকারি ভাবে বরাদ্দকৃত ৪০০ পবিবারের মধ্যে প্রথম দফায় ত্রান দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। তাতে ৩০ কেজি চাল ও ডাল-আলু-তেল চিড়াসহ শুকনো খাবার প্যাকেট বিতরন করা হয়েছে। তার মধ্যে ঢালচরে ২শ, মুজিবনগরে ১শ এবং কুকরীতে ১শ প্যাকেট ত্রান বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিনি মিথি জানান, ক্ষতিগ্রস্ত ও পানিবন্ধী পরিবারের তালিকা প্রস্তুত করে ত্রান বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার বিকালে প্রথম দফায় ঢালচর , মুজিবনগর,কুকরীতে ৪০০ পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয়েছে। পর্যাপ্ত ত্রান মুজুত করা হয়েছে। পর্যায়ক্রমে দূর্গত এলাকায় বিতরন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:১৪   ২৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ