ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডিসেম্বরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দিন: মুনির হোসেন

ডিসেম্বরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দিন: মুনির হোসেন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


ডিসেম্বরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দিন: মুনির হোসেন

পটুয়াখালী:  কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি বহুদলীয় গনতন্ত্রে বিশ্বাসী। গনতান্ত্রিক রাষ্ট্রের জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এ দেশের মানুষের ভাগ্যের রথ পরিচালনা করবে। কোন অনিবাচিত সরকার রাষ্ট্রের কল্যাণ বয়ে আনতে পারেনা।

তাই অন্তবর্তী সরকারকে বলবো আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। বিএনপি দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করেন।আপনি দেশের কল্যাণ চাইলে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেশকে নির্বাচিত সরকারের হাতে তুলে দিন।

শুক্রবার বিকালে বাউফল উপজেলা অফিসার মিলনায়তনে বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নের নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের।

তিনি বলেন,দলীয় সংগঠনের বাইরে কোন কর্ম করলে কেউ রেহাই পাবেনা। কারণ বিএনপি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে বিশ্বাসী।

জনগনকে হয়রানি কিংবা জনগনের যান,মালের ক্ষতি হলে কাউকে ছাড় দেয়া হবেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার কয়েকলাখ নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। প্রায় ২৫টি মামলার আসামী আমি জেল খেটেছি। সেই সংগ্রামের সফলতা বিফল হতে দেয়া যাবেনা। এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,পৌর সম্পাদক এ,টি,এম মিজানুররহমান খোকন,১৫টি ইউনিয়ন ও পৌরসভার দলীয় নেতাকর্মী বৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৫:৪৮   ২১৬ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ