ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

গাজীপুর: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজওয়ানা রশীদ।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা প্রকৌশলী মো.সাইফুল ইসলাম শাকিল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, উপজেলা সরকারি হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা কাজী মো. নাজমুল হক, কালীগঞ্জ ফায়ার ষ্টেশনের লিডার মোস্তাফিজুর রহমান, পৌর হিসাবরক্ষক দুলাল মোড়লসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
স্বাগত বক্তব্যে ডা.রেজওয়ানা রশীদ বলেন, বিশ্ব তামাকমুক্ত দিবস তামাক ও নিকোটিন আসক্তির বিরুদ্ধে চলমান লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ স্মারক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৭ সালে বিশ্ব তামাক মুক্ত দিবস ঘোষণা করে। এ দেশে পরোক্ষ ধুমপানের শিকার প্রায় ৪ কোটি। তামাক সেবনের কারণে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের রোগ ও স্ট্রোকসহ নানাবিধ রোগে আক্রান্ত হয়। বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে ১ লক্ষ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি বলেন, তামাক থেকে বিরত থাকতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের তামাকের কুফল সমন্ধে সচেতন করবে। তামাকের সাথে জড়িত বন্ধুদের এড়িয়ে চলতে হবে। আমরা প্রায় সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে থাকি। পাবলিক প্লেসে তামাক সেবনের দায়ে আর্থিক জরিমানা করা হয়। একমাত্র সচেতনতার মাধ্যমে তামাকমুক্ত করা সম্ভব। এর জন্য সকলের সহযোগিতা কাম্য।
এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব তামাকমুক্ত বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম হন মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ানা জান্নাত, তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান ইসলাম দ্বিতীয় এবং খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী তৃতীয় স্থান অর্জন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৫   ২০৭ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ