ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন পণ্ড

বাউফলে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন পণ্ড


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


বাউফলে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন পণ্ড, আহত ৪

পটুয়াখালী:  বহিরাগতদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন পন্ড হয়ে গেছে বলে অভিযোগের উঠেছে। এ সময় দুই নারী নেত্রীসহ ৪ জনকে লাঞ্ছিত করা হয়েছে।গতকাল রোববার বিকাল সাড়ে পাচটায়পটুয়াখালী বাউফল উপজেলা পরিষদের প্রধান গেটের ভিতরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের অপসারণের দাবিতে বাউফল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সিয়াম আহমেদ সাংবাদিক সম্মেলন আহবান করলে এ ঘটনা ঘটে।

জানাগেছে, এ সংবাদ সম্মেলন শুরুর কয়েক মিনিট আগে এসে ইউএনওর অফিসের পিওন শ্যামল চন্দ্র প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। এরপর সংবাদ সম্মেল শুরু হওয়ার সাথে সাথে বহিরাগত কয়েক যুবক এসে ব্যানার ছিড়ে নিয়ে যায়। এ বহিরাগতদের সাথে নিয়ে কিছু সময় হৈচৈ চলার পর পুণরায় সংবাদ সম্মেলন শুরু হলে বহিরাগতরা এসে আবার হামলা চালিয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যর কাগজ নিয়ে ফেলে।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা চললে এক পর্যায়ে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েক অস্ত্রধারী আনসারসহ ২০-২৫ জন ঘটনাস্থলে আসে। এসময় তারা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দকে গেটের বাইরে চলে যেতে বলেন। একপর্যায়ে তাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বাকবিতান্ডা হয়। তখন কয়েক আনসার সদস্য শাহনাজ, আয়শাতুন্নেছা বর্ষা, শুভ চন্দ্রশীল ও সিয়াম আহম্মেদকে ধাক্কা মারে বলে জানান,বৈষম্য বিরোধী ছাত্র নেতা সিয়াম হোসেন।

এতে তাদের নির্ধারিত সংবাদ সন্মেলন পন্ড হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী শাহনাজ অভিযোগ করে বলেন, সম্প্রিতি বাউফলের ইউএনও আমিনুল ইসলাম কালেরকণ্ঠের সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমরান হাসান সোহেলের সাথে অসদাচরণ করেন। এর প্রতিবাদে তারা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করার শুরু করলে বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের লেলিয়ে দেয়া গুন্ডাবাহিনী তাদের উপর হামলা করে তাদের সংবাদ সম্মেলন পন্ড করে দেয়।এতে নারীসহ চারজন আহত হয়।.
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম সমকালকে বলেন,কই কিছু তো হয়নি। এ বিষয়ে আমার জানা নেই। তবে বখাটেদের উৎপাত বাড়লে তো আইনশৃঙ্খলার রক্ষা করতে হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:০৩:২০   ২০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ