ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় মহাসড়কে বসানো অবৈধ পশুর হাট বন্ধ করলো প্রশাসন

কলাপাড়ায় মহাসড়কে বসানো অবৈধ পশুর হাট বন্ধ করলো প্রশাসন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


কলাপাড়ায় মহাসড়কে বসানো অবৈধ পশুর হাট বন্ধ করলো প্রশাসন

পটুয়াখালী: কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ জুন) দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে হাটটি বন্ধ করে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। অভিযানে সহযোগিতা করে থানা পুলিশের একটি দল।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রভাবশালীরা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওপর সপ্তাহের প্রতি সোমবার পশুর হাটটি বসিয়ে আসছিলেন। হাটটি ইজারাবিহীন হওয়ায় এবং এর মাধ্যমে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ায় প্রশাসন হাটটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক জানান, মহাসড়ক দখল করে হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার রাজস্ব না পাওয়ায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোথাও প্রভাব খাটিয়ে এ ধরনের অবৈধ হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৩   ১২২ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ