ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চারা গাছ বিতরণ

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চারা গাছ বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চারা গাছ বিতরণ

গাজীপুর: কালীগঞ্জে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলনের পক্ষ থেকে চারা গাছ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড মোড়ল মার্কেল এলাকায় ছাত্রনেতা আবু বকর সিদ্দিকের উদ্যোগে বনজ ও ঔষধি ৪ শতাধিক চারা গাছ এলাকাবাসীর মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। তিনি বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিহার্য। সমাজ উন্নয়নে উন্নয়নমূলক কাজ করে যাবো। আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাবো ইন্নশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সেবা করে যেতে পারি।
এই সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, গাজীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাহেদ মাষ্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিতু বেগম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ মিয়া, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর খান, হাফেজ সিফাত মোড়ল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর জাসাসের সভাপতি আকতার হোসেন আকন্দ, ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, ছাত্রনেতা মাসুদুর রহমান, মোজাম্মেল হোসেনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪২   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ