ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে আকস্মিক ঝড়ে শতাধিক ঘরবাড়ি আংশিক বিধস্ত

দুমকিতে আকস্মিক ঝড়ে শতাধিক ঘরবাড়ি আংশিক বিধস্ত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


দুমকিতে আকস্মিক ঝড়ে শতাধিক ঘরবাড়ি আংশিক বিধস্ত

পটুয়াখালী: দুমকিতে আকস্মিক ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধস্ত। সোমবার রাত তিনটার দিকে দুমকিতে আকস্মিক কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে ৫ টি ঘর সম্পুর্ণ ও শতাধিক ঘরবাড়ি আংশিক বিধস্ত হয়েছে। কয়েক হাজার বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।তবে উপজেলার লেবুখালীতে বেশি ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। সরেজমিন দেখাগেছে স্বামী পরিত্যাক্তা হাসি বেগমের ঘরটির উপর পাশ্ববর্তী জব্বার প্যাদার গাছ উপড়ে পড়ে ঘরটি সম্পূর্ণ বিধস্ত হয়েছে।

ঘরের ভিতর থাকা মালামাল ভেঙে চুরমার হয়ে গেছে। লেবুখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে বাবার জমিতে ২ বছর আগে সরকারিভাবে ঘরটি পেয়েছিলো হাসি। কালবৈশাখী শেষ সম্বলটুকুও কেড়ে নিল। হাসি বেগমের ভাষ্য, রাত তিনটার দিকে আকস্মিক কালবৈশাখী শুরু হয়। ছোট ছেলেকে নিয়ে বের হতে না হতেই পাশের বাড়ির জব্বার প্যাদার চাম্বল গাছটি তাঁর ঘরটিকে চাপা দেয়। এতে তিনি ও তাঁর ছোট ছেলে তালহা (৯) আহত হয়।
শহীদ ফরাজি ও অজিত শীল জানান, হাসি স্বামী পরিত্যাক্তা। সরকার তাঁকে একটি ঘর দিয়েছিলো সেটিও গাছ চাপায় শেষ হয়ে গেছে। এছাড়াও একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শেফালী ও রেনু বেগমের ঘরের উপর গাছ পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। লেবুখালী ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুস ফরাজি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে তিনি চেয়ারম্যানের সাথে আলোচনা করে সাহায্যের সহযোগিতা করার আশ্বাস দেন।
লেবুখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন, কালবৈশাখীর তান্ডবে তাঁর ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
দুমকি উপজেলা পল্লী বিদ্যুতের প্রকৌশলী বিশ্বজিৎ জানান, ঝড়ে ৫ টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, গাছ পড়ে শতাধিক স্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। ৭ জন লোকবলের তিনজনই আন্দোলনে আছে। চার জন লোক দিয়ে উপজেলার বিদ্যুৎ সংযোগ চালু করতে সময় লাগবে।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে প্রয়োজনীয় সহায়তা করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২২:১৩   ২৩১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ