ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মান কাজ চালুর দাবীতে মানববন্ধন

কাউখালী ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মান কাজ চালুর দাবীতে মানববন্ধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন ২০২৫


কাউখালী ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মান কাজ চালুর দাবীতে মানববন্ধন

পিরোজপুর: কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট নির্মান কাজ পূণরায় চালুর দাবীতে উপজেলার সর্বস্তরের মানুষের ঘন্টা ব্যাপী মানব বন্ধন। ২০০৮ সালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় মূল ভবন ও দুইটি আবাসিক ভবনের জন্য পাঁচ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে দরপত্র আহবান করা হলে তৎকালীন আওয়ামীলীগের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের ভাই নাসির উদ্দিন লিটু ক্ষমতার অপব্যহার করে নূরিয়া এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজটি হাতিয়ে নেয়।

ওই বছর ঠিকাদারী প্রতিষ্ঠানটি ২০ শতাংশ কাজ করে ফেলে রেখে বিল নিয়ে চলে যায়। সিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় ২০১৪ সালের ২৫ জুন ওই ঠিকাদারের দরপত্রের কার্যাদেশ বাতিল করা হয়। এবং ২০২৪ সালের ২১শে এপ্রিল দুদক স্বাস্থ্য অধিদপ্তরের তিন প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠান মালিকের নামে মামলা করেন। ২০২২ সালের ২৪ জুলাই কহিনুর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২৫ কোটি ১১ লক্ষ টাকার কার্যাদেশ পেয়েও ১ বছরের মধ্যে ভবনের কাজ শেষ করার কথা থাকলেও তারা কাজ শেষ না করে পালিয়ে গেলে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে স্বাস্থ্য অধিদপ্তর মামলা করে।

মামলা এবং ঠিকাদারের গাফিলতিতে কাউখালী উপজেলার দেড় লক্ষ মানুষের সেবা দেওয়ার একমাত্র হাসপাতালটিতে কোন ভবন না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বর্তমানে স্থানীয় জনসাধারন ও উপজেলা প্রশাসনের সহায়তায় কোন রকম জোড়াতালি দিয়ে টিনসেড বিল্ডিং এ চিবিৎসা সেবা দিচ্ছে। তাও মঙ্গলবার ঘূর্ণিঝড় টর্নেডোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। কাউখালী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পূণ:নির্মানের দাবীতে কয়েক হাজার কাউখালী উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে উপজেলা হাসপাতাল সড়কের সামনে( ৪ জুন )বুধবার সকাল ১০টায় মানব বন্ধন কর্মসূচি পালন করেন।

এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশা করে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক এস,এম আহসান কবীর, পিরোজপুর জেলা জামায়তের সহ-সভাপতি মাওলানার ছিদ্দিকুল ইসলাম, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানার আলী হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, যুবনেতা আসাদুজ্জামান মামুন, নারী নেত্রী সুনন্দা সমদ্দার, সাংবাদিক নেতা রতন কুমার দাস, রফিকুল ইসলাম রফিক, তারিকুল ইসলাম পান্নু, এনামুল হক, নারী নেত্রী সুলতানা নীলা, মাওলানার শিহাব উদ্দীন কাসেমী প্রমূখ।

বক্তারা বলেন, আগামী ৩০ শে জুনের মধ্যে কাউখালী হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু না হলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কঠোর সূচি দিতে বাধ্য হব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৭:২৩   ১১৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ