ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে চামড়া সংরক্ষণের লক্ষ্যে লবণ বিতরণ করলেন ইউএনও

কালীগঞ্জে চামড়া সংরক্ষণের লক্ষ্যে লবণ বিতরণ করলেন ইউএনও


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন ২০২৫


কালীগঞ্জে চামড়া সংরক্ষণের লক্ষ্যে লবণ বিতরণ করলেন ইউএনও

গাজীপুর: পবিত্র ঈদুল আযহার উপলক্ষে চামড়া সংরক্ষণের নিমিত্তে ১৮ টি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিয়ে বিনামূল্যে ১৫ টন লবণ বিতরণ করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে থেকে বুধবার পর্যন্ত নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ লবণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ওইসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এই লবণ বিতরণ করেন।

উপজেলার সাতটি ইউনিয়ন একটি পৌরসভা মিলে ১৮ টি প্রতিষ্ঠান থেকে ১৮৭৫ টি চামড়া সংরক্ষণের জন্য ১৫ হাজার কেজি অর্থাৎ ১৫ টন লবণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়।
চামড়া সংরক্ষণের সম্ভাব্য সংখ্যা অনুপাতে লবণ বিতরণ করা হয়। কালীগঞ্জ পৌরসভার তিনটি প্রতিষ্ঠানে সাহেবের বাড়ি মদীনাতুল উলুম ৫০ টি চামড়ার জন্য ৪ শত কেজি লবণ, মদিনাতুল মুনাওয়ারা এতিমখানায় ২ শত চামড়ায় ১৬ শত কেজি লবণ ও বালীগাঁও ঈদগাঁ এতিমখানা ১৮০ টি চামড়ার জন্য ১৪৪০ কেজি লবণ দেয়া হয়েছে।
নাগরী ইউনিয়নের বিরতুল মদিনা এতিমখানায় ১২০ টি চামড়ার লক্ষ্যে ৯৬০ কেজি লবণ পেয়েছে। তুমলিয়া ইউনিয়নের নুরে মদিনা সুন্নিয়া এতিমখানার জন্য ১০০ টি চামড়া অনুপাতে ৮০০ কেজি দেয়া হয়েছে।
জাঙ্গালিয়া ইউনিয়নের ৩টি প্রতিষ্ঠানে কাউলিতা পশ্চিমপাড়া এতিমখানায় ১০০টি চামড়া ৮ শত কেজি লবণ, দড়ি জাঙ্গালিয়া এতিমখানায় ২০ টি চামড়া ১৬০ কেজি লবণ ও আহসানিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৪০ টি চামড়ার জন্য ৩২০ কেজি লবণ পেয়েছে। জামালপুর ইউনিয়নের ৫ টি প্রতিষ্ঠানে ছৈলাদি রাশিদা আক্তার মহিলা এতিমখানায় ৫০ টি চামড়ায় ৪০০ কেজি লবণ, ছৈলাদি ছিদ্দিকীয়া দারুল উলুম এতিমখানায় ৫০ টি চামড়ায় ৪০০ কেজি লবণ, এরাবিক মডেল এতিমখানায় ২৫টি চামড়ায় ২০০ কেজি লবণ, মেন্দিপুর মেজবাহুল উলুম হাফেজি এতিমখানায় ১৫০টি চামড়ায় ১২০০ কেজি লবণ ও বালুয়াভিটা ইসলামিয়া এতিমখানায় ২০০টি চামড়ার জন্য ১৬০০ কেজি লবণ দেয়া হয়।
মোক্তারপুর ইউনিয়নের ৩টি প্রতিষ্ঠানে বড়হরা বাইতুল কুরআন এতিমখানায় ১০০টি চামড়া ৮০০ কেজি লবণ, পুটান দারুল উলুম এতিমখানায় ১৯০ টি ১৫২০ কেজি লবণ ও সাওরাইদ সাওতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১০০ টি চামড়ার লক্ষ্যে ৮০০ কেজি লবণ বিতরণ করা হয়। বক্তারপুর ইউনিয়নের ২ টি প্রতিষ্ঠানে ভাটিরা পুনর্বাসন কেন্দ্র এতিমখানায় ১০০টি ৮০০ কেজি লবণ ও পৈলানপুর দারুল উলুম এতিমখানার জন্য ১০০টি চামড়ার জন্য ৮০০ কেজি লবণ প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, পশুর চামড়া ছাড়ানোর পর পঁচন রোধে যত দ্রুত সম্ভব লেগে থাকা রক্ত মাংস-চর্বি পরিস্কার করে প্রতিটি গরু ও মহিষের চামড়ায় ৮-১০কেজি লবণ, ছাগল ও ভেড়ার চামড়ায় ৩-৪ কেজি লবণ লাগিয়ে শুষ্ক ও ছাউনিযুক্ত ঘরে সংরক্ষণ করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪২:০৮   ৮৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ