ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে দেশীয় বন্দুক ও ইয়াবাসহ কারবারি আটক

বোয়ালমারীতে দেশীয় বন্দুক ও ইয়াবাসহ কারবারি আটক


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন ২০২৫


বোয়ালমারীতে দেশীয় বন্দুক ও ইয়াবাসহ কারবারি আটক

ফরিদপুর: বোয়ালমারীতে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবাসহ ১৪ মামলার এক আসামিকে আটক করেছে যৌথবাহিনী। বোয়ালমারী আর্মি ক্যাম্প ও থানা পুলিশ বুধবার (৪ জুন) ভোর রাতে উপজেলার গুনবহা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে বোয়ালমারী থানায় মামলা প্রক্রিয়াধীন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বুধবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে গুনবহা গ্রামের মান্নান মোল্যার ছেলে জাহিদ মোল্যাকে (৩৭) তার শ্বশুর লুৎফর মোল্যার বাড়ি থেকে আটক করে। তার তথ্য মতে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও তিনটি পলিথিনের ব্যাগে থাকা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বাদি হয়ে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বলেন, জাহিদ মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৪ টি মামলার সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। অস্ত্র নিয়ন্ত্রন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫১:৩৮   ৩৬১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ