ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাদেক হোসেন খোকার ওপর হামলাকারীকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা

সাদেক হোসেন খোকার ওপর হামলাকারীকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ৬ জুন ২০২৫


সাদেক হোসেন খোকার ওপর হামলাকারীকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা

পিরোজপুর: সাবেক ঢাকা সিটির মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার উপর হামলার সঙ্গে জড়িত সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

শুক্রবার (৬ জুন) বিকালে বৈঠাকাটা বাজারের ওষুধের ফার্মেসি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিষারকান্দি ইউনিয়নের বিষারকান্দি গ্রামের আব্দুল মজিদ এর ছেলে আব্দুস সালাম সুমন ( ৪০)।

জানা গেছে, আব্দুস সালাম সুমন ২০০৪-২০০৫ সালে ছাত্র থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। আব্দুস সালাম সুমন ছাত্রলীগের ব্যানারে ২০১৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে চাকুরী পেয়ে কর্মরত আছেন।

যুবদল নেতা ওয়ালীউল্লাহ রাইসুল বলেন, আমরা খবর পাই সাদেক হোসেন খোকা এর উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বৈঠাকাটা বাজারে এসেছে। আমরা তখনকার হামলার ছবি দেখে তাকে শনাক্ত করে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রে সোপর্দ করি। আমরা এর সুষ্ঠ বিচার দাবি করি।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, আব্দুস সালাম সুমন নামের একজনকে বৈঠাকাটা বাজার থেকে স্থানীয় জনতা নাশকতার অভিযোগে আটক করে। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে ১৪ সালের একটি নাশকতার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে ৪ ডিসেম্বর ঢাকা কোর্ট চত্বরে পুলিশ প্রহরায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর প্রাণনাশের চেষ্টার হামলার সঙ্গে জড়িত ছিল অগ্রণী ভূমিকা পালন করেছিল সাবেক ছাত্রলীগ নেতা এই সুমন। স্থানীয় জনতা ওই সময়ের হামলার পোস্টার এবং ফুটেজ দেখে তাকে সনাক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৯:৪৭   ৩৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ