ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মহিপুরে ৩ অবৈধ ট্রলিং বোট জব্দ

মহিপুরে ৩ অবৈধ ট্রলিং বোট জব্দ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১১ জুন ২০২৫


মহিপুরে ৩ অবৈধ ট্রলিং বোট জব্দ

পটুয়াখালী: মহিপুরে ৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ। পটুয়াখালীর মহিপুরে ৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এসব বোট জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের একটি টিম মহিপুর থানাধীন অলীপুর এলাকার শীপবাড়ীয়া ঘাট সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালায়।
অভিযান চলাকালীন বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম (লাইফ সেভিং ইকুইপমেন্ট) না থাকায় ‘এফ বি ফেরদৌস’, ‘এফ বি সাইম’ এবং ‘এফ বি বিসমিল্লাহ’ নামের তিনটি ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে এসব ট্রলিং বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সার্বক্ষণিক টহল চালিয়ে যাচ্ছে। এর ফলে উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও চোরাচালান রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫৬   ২২১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ