ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ৪ টিয়া মাছ

জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ৪ টিয়া মাছ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ৪ টিয়া মাছ

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেক (৪০) নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪ টি টিয়া মাছ বা প্যারট মাছ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ মাছগুলো আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়। এরআগে গতকাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় এ মাছগুলো ওই জেলের জালে ধরা পড়ে।
রাতে তিনি চট্রগ্রামের বাঁশখালি থেকে আল্লাহর দোয়া-৪ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জেলেসহ সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গিয়েছিলেন। ৪ টি মাছের ওজন ৫ কেজি। মাছগুলো নিয়ে আসার পর এক নজর দেখতে ওই আড়তে ভীড় করে উৎসুক জনতা। পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামের মাধ্যমে ৫ শ’ টাকা কেজি দরে এ মাছগুলো ক্রয় করেন আব্দুল্লাহ নামের এক পাইকারী মাছ ব্যবসায়ী। স্থানীয়ভাবে মাছ গুলোকে টিয়া বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। মাছগুলো সচরাচার বাংলাদেশে দেখা যায় না।
এসব মাছ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায় এবং ১৯৯৫ সালে মাছটি শনাক্ত করা হয়েছিল বলে জানায় মৎস্য বিভাগ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৪:০৬   ২৭২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ