ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতার বাড়ি ঘরে হামলা,এক নারীসহ আহত ৩

চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতার বাড়ি ঘরে হামলা,এক নারীসহ আহত ৩


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতার বাড়ি ঘরে হামলা,এক নারীসহ আহত ৩

ভোলা: চরফ্যাসনে ছেলে ছাত্রলীগ করার অপরাধে দাবীকৃত চাঁদা না পেয়ে বসত ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নজরুল নগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা লোকমান হোসেনের ছেলেদের বিরুদ্ধে। গত সোমবার বিকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ বাড়ি ঘেরাও করে বসত ঘরে হামলা ও ভাঙচুর চালায় ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে নাইম, হাসিব সাকিবসহ তার দলবলরা।
এসময় ছাত্রলীগ নেতার বৃদ্ধ বাবা মো. হরমুজ আলীসহ তার পরিবারের সদস্য নুরে আলম ও তার ভাইয়ের স্ত্রী আয়েশা বেগম বাধা দিলে তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে কয়েক দফায় মারধর করে বাড়িতে অবরুদ্ধ করে রাখেন।হামলাকারীরা বসত ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেন। পরে স্থানীয়রা গোপনে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভার্তি করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নুরে আলম জানান, তার ছোট ভাই মোহাম্মদ আলী নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন। সরকার পতনের পর তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তিনি কর্মস্থলে চট্রগ্রামে থাকেন। তার বৃদ্ধ বাবা- মা বাড়িতে একাই থাকেন। সরকার পতনের পর ইউনিয়নে বিএনপির সভাপতির ছেলে নাইম, হাসিব সাকিবসহ তার দলবলরা তাদেরকে নানা ভাবে হয়রানী করে আসছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এলে বিএনপির সভাপতির ছেলে নাইম , সাকিব , হাসিব তার কাছে ১ লক্ষ টাকা চাঁদাদাবী করেন। তাদের দাবীকৃত চাঁদা না পেলে বাড়ি ঘর জ¦ালিয়ে দেয়ার হুমকি দেন। নিরুপায় হয়ে তিনি বাড়িতেই আত্মগোপনে ছিলেন। গত সোমবার বিকালে ওই চক্র তার বাড়িতে এসে হানা দিয়ে তাকে তুলে নেয়ার চেষ্টা করেন।

এসময় তার বৃদ্ধ বাবা ও তার স্ত্রী বাধা দিলে ওই চক্র তাকে কুপিয়ে জখম করে তার বদ্ধ বাবা ও ভাইয়ের স্ত্রীকে মারধর করে বসত ঘর ভাঙচুর চালিয়ে আহতদের ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে স্থানীয়রা সন্ধ্যার পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। তারা চার দিন হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ আওয়ামীলীগ সরকারের পতনের পর পরই বিএনপি সভাপতির তিন ছেলে এলাকায় চাঁদাবাজী, রাহাজানি মব সৃষ্টি করে নৈরাজ্য করে আসছেন। তাদের উৎপাতে দিশেহারা হয়ে পরেছেন ওই ইউনিয়নের সাধারন মানুষ। বাবা বিএনপির সভাপতি হওয়ার আইনি আশ্রয় নিতে পারেননি কেউ।
স্থানীয়রা আরোও অভিযোগ করেন, সম্প্রতি সময়ে বিএনপির সভাপতির ছেলে নাইম , সাকিব , হাসিবসহ তার দলবলরা মিন্টিজ নামের এক ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে তার আত্বীয়ের বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে গুড়িয়ে দুই চোখ উপড়ে দেন। এঘটনায় মামলা হলেও থেমে থাকেনি তাদের তাণ্ডব। তাদের তা-বে দিশেহার নজরুল নগর ইউনিয়নের মানুষ।
বিএনপির সভাপতির ছেলে অভিযুক্ত নাইম ও সাকিব এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তার বাবা মাওলানা লোকমান হোসেন বলেছেন বিষয়টি তার জানা নাই।
দক্ষিণ আইচা থানার মো. এরশাদুল হক ভূইয়া জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১৬:২২   ১১২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ