ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালী: বাউফলে জায়গা জমিজমার বিরোধের জের ধরে সংঘর্ষে আহত রহিম জোমাদ্দার চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার(১২ জুন) দিবাগত রাতে তিনি মারা যান।
জানা গেছে, বুধবার (১১ জুন) বিকেলে বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের চর ওডেল গ্রামে জমিজমা নিয়ে কামাল হাওলাদার গংদের সাথে রহিম জোমাদ্দার গংদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রহিম জোমাদ্দার মেজ ছেলে রিয়াজ জোমাদ্দারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং রহিম জোমাদ্দার ও তার ছোট ছেলে হাসান জোমাদ্দারকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ জুন) রাতে রহিম জোমাদ্দার মারা যান।

মৃতের বড় ছেলে মহসিন জোমাদ্দার বলেন, কামাল হাওলাদারের নেতৃত্বে আমার বাবার ওপর হামলা করা হয়।থানায় লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করে নাই পুলিশ ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, রহিম জোমাদ্দারের মৃত্যুর খবরটি পেয়েছি । ইতি মধ্যে মামলা রেকর্ড হয়ে গিয়েছে । এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০৫:৫২   ১৫৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ