ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে নসিমন খাদে মাছ ব্যবসায়ী নিহত

আড়াইহাজারে নসিমন খাদে মাছ ব্যবসায়ী নিহত


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


আড়াইহাজারে নসিমন খাদে মাছ ব্যবসায়ী নিহত


নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে নিষিদ্ধ যান নসিমন উল্টে খাদে পড়ে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটা টার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকা থেকে গাউছিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে ৷ নিহতের নাম আলী আকবর (৬০)। তিনি উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
উচিৎপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য নবী হোসেন জানান, আলী আকবর আড়ত থেকে নিজের নসিমন দিয়ে মাছ এনে বাজারে বিক্রি করতেন। শুক্রবার ভোরে আলী আকবর তার দুই ছেলে মাহবুবুর রহমান (২৫) ও সলিমউদ্দিন সলুকে (২৮) সাথে নিয়ে নিষিদ্ধ যান নসিমনে গাউছিয়া মাছের আড়তের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে আটার দিকে উচিৎপুরা রামচন্দ্রদী সড়কের গহরদী বাদশাবাড়ি সংলগ্ন এলাকায় নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়।

পরে লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আকবর হোসেকে মৃত ঘোষণা করে। আহত দুই ছেলে মাহবুবুর রহমান ও সলিমউদ্দিন সলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:০০   ১৫৪ বার পঠিত  |







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ