ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চরফ্যাসনে চাঁদা না পেয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা ছাত্রদলের

চরফ্যাসনে চাঁদা না পেয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা ছাত্রদলের


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


ভোলা: চরফ্যাসনে ছাত্রলীগের দুই নেতার কাছ থেকে চাঁদা না পেয়ে তাদের পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতা এ সালাম জলিল ও তার সহযোগিদের বিরুদ্ধে। আহত অবস্থায় তাদের দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর পানিরকল এলাকায় এই ঘটনা ঘটে। ছাত্রলীগের দুই নেতা হলেন, শশীভূষন থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদুল আলম নোবেল ও আতিকুর রহমান শিবলু। তারা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত জলিল উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের কাদির মাঝির ছেলে। রিয়াদ স্থানীয় খালেক পাটওয়ারীর ছেলে।

ছাত্রলীগ নেতা নোবেল জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় ছাত্রদল নেতা সালাম জলিল ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে আসছেন। চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার দুপুরে ছাত্রদল নেতা জলিলের নেতৃত্বে ছাত্রদলের রিয়াদসহ ১০-১২ জনের একটি সংবদ্ধচক্র এওয়াজপুরের পানিরকল এলাকায় আমাকে ও আমার বন্ধু ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিবলুকে দেশিয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা ও বেধড়ক পিটিয়ে জখম করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছাত্রলীগ নেতা শিবলু জানান, জলিল ও রিয়াদ কয়েক মাস ধরে তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার নির্দেশ রয়েছে উপর থেকে- জলিল এমন হুমকি দিয়ে আসছেন। আজ আমার উপর অতর্কিত হামলা চালাল।

অভিযোগ প্রসঙ্গে ছাত্রদল নেতা এ সালাম জলিলের কাছে জানতে চাইলে জানান, ছাত্রলীগের দুই নেতা নোবেল ও শিবলুকে মেরে ফেলার জন্য উপর মহলের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মতে কাছ চলছে।

উল্লেখ্য, জলিল ও রিয়াদ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছেন। তারা বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় ও অত্যাচার নিপিড়ন করে আসছেন। তারা এলাকায় বিভিন্ন সময় অস্ত্রে মহড়া দিচ্ছেন।

শশীভূষন থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভাই রিপোর্ট এটা ঠিক আছে। এটা পাঠান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৯:৩১   ৫৯৯ বার পঠিত  |      







প্রধান সংবাদ থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী



আর্কাইভ