ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » ত্বকের উজ্জ্বলতা বাড়াবে শসার ৬ ফেসপ্যাক

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে শসার ৬ ফেসপ্যাক


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬


 ত্বকের উজ্জ্বলতা বাড়াবে শসার ৬ ফেসপ্যাক

গরমে ত্বকের যত্নে শসার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। শসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ত্বকের তারুণ্য বজায় রাখার পাশাপাশি ব্রণ, রোদে পোড়া দাগ দূর করতে সহায়ক শসা।

ঘৃতকুমারী ও শসার প্যাকঘৃতকুমারীতে থাকা বিভিন্ন উপাদান ত্বকের জন্য উপকারী। ১ টেবিল চামচ ঘৃতকুমারীর জেল বা রসের সঙ্গে পরিমাণমতো শসা গ্রেট করে নিন। দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে মুখ ও ঘাড়ে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বককে প্রাণবন্ত ও উজ্জ্বল করবে। ঘৃতকুমারী ও শসা উভয়েই পর্যাপ্ত  পানি আছে। এ উপাদান দিয়ে তৈরি প্যাক ত্বককে নরম এবং কোমল করে, ত্বকের বলিরেখা দূর করে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে।

শসা ও টক দইয়ের প্যাকএকটি শসা ব্লেন্ড করুন। এর সাথে যোগ করুন ২ টেবিল চামচ টক দই। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন প্রায় ২৫-৩০ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এ প্যাকটি রোদে পোড়া দাগ দূর করে এবং ত্বককে নরম ও কোমল করে। এ প্যাক ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।

শসা ও দুধের প্যাকআধা কাপ কচি শসার পেস্ট-এর সাথে ১ টেবিল চামচ কাঁচা দুধ এবং এক চিমটি হলুদ ভালো ভাবে মেশান। মিশ্রণটি ভালো করে মিশিয়ে মুখ, ঘাড় ও গলায় লাগান। ২০-৩০ মিনিট পর ভালোভাবে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ প্যাকটি সব ধরনের ত্বকের জন্য উপকারী।

শসা ও মধুর ফেসপ্যাকএকটি কচি শসা গ্রেট করে এর সাথে যোগ করুন ১ টেবিল চামচ গোলাপ জল ও ১ টেবিল চামচ মধু। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে রাখুন প্রায় ২৫ মিনিটের মতো। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ প্যাক ত্বক হাইড্রেট করে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

বেসন ও শসার প্যাক২ টেবিল চামচ বেসনের সঙ্গে ২-৩ টেবিল চামচ শসার রস মেশান। পেস্টটি ভালো করে মেশানো হলে মুখ ও ঘাড়ে লাগান। ২৫-৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ প্যাক ত্বকের হারানো সৌন্দর্য ফেরাতে সাহায্য করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।

শসা ও মুলতানি মাটির প্যাক২ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি এবং ১ চা চামচ গোলাপ জল মেশান। সব উপকরণ একসাথে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। প্যাকটি  মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ প্যাক ত্বকের বলিরেখা, রোদে পোড়া দাগ খুব দ্রুত কমিয়ে দেয়।

সূত্র: স্টাইলক্রেজ

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৯   ৫০১ বার পঠিত  | ●   ●   ●   ●







অন্যান্য থেকে আরও...


● স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে ইসি
● কবিতার পথে তিন দিন
● হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
● অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
● দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ



আর্কাইভ