ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » রাতে মুখে নারকেল তেল লাগালে কী হয়

রাতে মুখে নারকেল তেল লাগালে কী হয়


লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬


 রাতে মুখে নারকেল তেল লাগালে কী হয়

চুলের স্বাস্থ্য ভালো রাখতে নারকেল তেলের তুলনা নেই। এতে চুলের বৃদ্ধি ভালো হয়, মাথার তালুতে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা কমে। নারকেল তেল কিন্তু ত্বকের জন্যও ভালো। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই তেল। নারকেল তেল ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কাও কমায়। কিন্তু মুখের ত্বকের সঙ্গে সারা গায়ের ত্বকের পার্থক্য আছে। কারণ মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল। চাইলেই সব ধরণের পণ্য ব্যবহার করা ঠিক নয়। সারা শরীরের তাই সেখানেও কি মাখা উচিত এই তেল? আর সারা রাত মুখে নারকেল তেল মাখিয়ে রাখলেই বা কি হয়?

‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা রাতে মুখে নারকেল তেল লাগাতে পারেন । সকালে উঠে দেখতে পারেন, সব ব্রণ ফেটে পরিষ্কার হয়ে গেছে। তবে যাদের ত্বক খুব পাতলা, তাদের আবার ব্রণ বেড়েও যেতে পারে। এ কারণে আগেভাগে ত্বকের ধরন বুঝে নেওয়া ভালো।সারা দিন যাদের বাড়ির বাইরে কাটাতে হয়, তাদের মুখের ত্বকে নানা রকম দূষিত পদার্থ জমা হয়। সারা রাত নারকেল তেল মাখিয়ে রাখলে সেই আবর্জনা ত্বকের ফাঁক থেকে বেরিয়ে আসে।যারা ব্লাকহেডসের সমস্যায় ভুগছেন তারা রাতে মুখে নারকেল তেল লাগাতে পারেন। ধীরে ধীরে এ সমস্যা কমে যাবে।

মুখের ত্বকে লালচে দাগ, চুলকানি হলে সারা রাত নারকেল তেল মাখিয়ে রাখতে পারেন। তাহলে এ সমস্যা থেকে মুক্তি মিলবে।সারা রাত নারকেল তেল মুখে মাখিয়ে রাখলে ত্বক প্রচণ্ড নরম হয়ে যেতে পারে। সেই সাথে ত্বকের শুষ্কতার পরিমাণও কমে যায়।অনেকের নারকেল তেল ব্যবহারে ত্বকে অ্যালার্জির দেখা দেয়। তবে বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই এই তেল খুব কাজের। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই তেল।রাতে অনেকেই ক্রিম মেখে ঘুমোতে যান। তার বদলে খুব সহজেই নারকেল তেল মাখতে পারেন। তাতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। তবে মুখে মাখার জন্য একেবারে খাঁটি নারকেল তেল মাখার চেষ্টা করতে হবে। তার মধ্যে সুগন্ধী, অন্য তেল বা রাসায়নিক মেশানো থাকলে, সেটি মুখের ত্বকের কাজে লাগবে না। উল্টে ক্ষতি করে দেবে।

রাতে মুখে নারকেল তেল ব্যবহারের পদ্ধতিপ্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

অল্প পরিমাণে নারকেল তেল নিয়ে আলতোভাবে বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন। তেলটি সারারাত মুখে লাগিয়ে রাখুন। সকালে মুখ ধুয়ে ফেলুন।

উজ্জ্বল ত্বকের জন্য নারকেল তেল সেরা প্রতিকার। এর সবচেয়ে ভালো দিক হলো এটি ক্ষতিকর নয়, প্রাকৃতিক, সাশ্রয়ী এবং সব ধরনের ত্বকের জন্য নিরাপদ।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০২   ৪৭৭ বার পঠিত  | ●   ●







অন্যান্য থেকে আরও...


● স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে ইসি
● কবিতার পথে তিন দিন
● হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
● অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
● দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ



আর্কাইভ