ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » লাইফস্টাইল » আঙুর রাসায়নিকমুক্ত করুন ঘরোয়া উপায়ে

আঙুর রাসায়নিকমুক্ত করুন ঘরোয়া উপায়ে


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬


 আঙুর রাসায়নিকমুক্ত করুন ঘরোয়া উপায়ে

আঙুর অনেকেরই পছন্দের ফল। তবে বাজার থেকে কেনা যেসব ফল ও সবজিতে সবচেয়ে বেশি কীটনাশকের অবশিষ্ট থাকার ঝুঁকি থাকে, আঙুর তার মধ্যে অন্যতম। যদি সঠিকভাবে ফলটি পরিষ্কার করা না হয় তাহলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

আঙুর থোকায় থাকে এবং এর খোসা অত্যন্ত পাতলা হওয়ায় রাসায়নিক পদার্থগুলো সহজেই এর গায়ে আটকে যায়। এ কারণে শুধু পানি দিয়ে ধুলেই এই রাসায়নিক দূর হয় না। এর জন্য সঠিক পদ্ধতি জানা প্রয়োজন। চাইলে আপনার ঘরেই থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আঙুর পরিষ্কার করে নিতে পারেন।

আঙুরে কীটনাশক বেশি থাকার কারণ

আঙুর গাছ প্রায়ই পোকামাকড়, ছত্রাক এবং মোল্ড বা ছাতা দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে; এ কারণে কৃষকরা এতে ঘনঘন কীটনাশক স্প্রে করে থাকেন। আঙুরের থোকা আকারে ছোট এবং ঘন সন্নিবিষ্ট হয়,এজন্য ফলে রাসায়নিক পদার্থগুলো সহজেই এর ফাঁকে আটকে যায়। আঙুর যদি ভালোভাবে পরিষ্কার করে না খাওয়া হয় তাহলে সেই রাসায়নিকগুলো সহজেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে।আঙুর পরিষ্কার করার পদ্ধতি

প্রথমে কল ছেড়ে ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে আঙু ধুয়ে নিন। আলতো করে হাত বুলিয়ে নিন যাতে এর গায়ে লেগে থাকা ধুলোবালি ও ময়লা দূর হয়ে যায়।

এখন আঙুরগুলো বেকিং সোডার দ্রবণে ভিজিয়ে রাখুন। এটি আঙুর পরিষ্কারের সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। এক লিটার পানির সঙ্গে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে সেই দ্রবণে আঙুরগুলো ১০ থেকে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানি দিয়ে সেগুলো ধুয়ে ফেলুন। বেকিং সোডার ক্ষারীয় প্রকৃতি কীটনাশকগুলোকে ভেঙে ফেলতে সহায়তা করে।

এক ভাগ ভিনেগারের সঙ্গে তিন ভাগ পানি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে আঙুর পাঁচ থেকে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। আঙুরের স্বাদে যাতে কোনও পরিবর্তন না আসে, সেজন্য পরিষ্কার পানি দিয়ে সেগুলো ভাল ভাবে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা ও ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখার পর, আঙুরগুলো আবার ভালো ভাবে ধুয়ে নিন। আঙুল দিয়ে অথবা একটি পরিষ্কার কাপড় দিয়ে আলতোভাবে ঘষে নিন, যাতে আঙুরে লেগে থাকা অবশিষ্ট কীটনাশকটুকুও দূর হয়ে যায়। এরপর আঙুরগুলো শুকিয়ে নিন। এতে দীর্ঘ সময় ধরে ফরগুলি সতেজ ও তাজা থাকবে।

সবচেয়ে কম ও কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি হলো, একটি পাত্রে এক চা চামচ লবণ দিয়ে পানিতে আঙুর ভিজিয়ে রাখুন। ১০-১৫ মিনিট এভাবে ফলগুলো ভিজিয়ে রাখার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ফলে থাকা রাসায়নিক দূর হবে। সূত্র : হেলথসাইট, আজকাল

বাংলাদেশ সময়: ২২:৫৮:৪৫   ৪৮৬ বার পঠিত  | ●   ●   ●







লাইফস্টাইল থেকে আরও...


● অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
● বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয়
● আঙুর রাসায়নিকমুক্ত করুন ঘরোয়া উপায়ে
● ত্বকের উজ্জ্বলতা বাড়াবে শসার ৬ ফেসপ্যাক
● রাতে মুখে নারকেল তেল লাগালে কী হয়



আর্কাইভ