ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপির সহযোগিতার চিঠি অভিশাপে পরিণত হয়েছে: ভিপি নুর

বিএনপির সহযোগিতার চিঠি অভিশাপে পরিণত হয়েছে: ভিপি নুর


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫


বিএনপির সহযোগিতার চিঠি অভিশাপে পরিণত হয়েছে: ভিপি নুর

পটুয়াখালী: বিএনপির সহযোগিতার চিঠি অভিশাপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (১৩ জুন) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা চত্বরে উপজেলা গেস্ট হাউজের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গলাচিপায় তাকে অবরুদ্ধ করার প্রতিবাদ জানান নুরুল হক নুর। এজন্য তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনকে দায়ী করেন।

নুরুল হক নুর বলেন, বিএনপি আমাদের (গণঅধিকার পরিষদ) আশীর্বাদের পরিবর্তে অভিশাপের চিঠি দিয়েছে। এই চিঠির কারণে হাসান মামুনের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে রেখেছে। এলাকায় বিএনপির গণঅধিকারকে সহযোগিতা তো দূরের কথা, বরং হামলা-মামলা করা হয়েছে। সহযোগিতার আশীর্বাদ অভিশাপে পরিণতি হয়েছে। হাসান মামুনের মতো নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে। ভোট এখনো হয়নি, গত ১০ মাসে মানুষ তিক্ত-বিরক্ত।
ভিপি নুর আরও বলেন, এখন পর্যন্ত গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে জোট বাধেনি। গণঅভ্যুত্থানের পরও যাতে কোনো ফ্যাসিবাদী দল প্রতিষ্ঠা না হয় তা সবাই চায়। সারাদেশের মানুষ হাসান মামুনের হীন কর্মকাণ্ডকে বিএনপির কর্মকাণ্ড হিসেবে নিচ্ছে। সে স্থান থেকে অনতিবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন।

আওয়ামী লীগের উদাহরণ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের সময় ডাকসু নির্বাচনে হামলা করা হয়েছে আমার ওপর। আমার নামে চুরির মামলা হয়েছে। আর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাঈমসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপি ও গণঅধিকার নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে রাতে বিএনপি নেতাকর্মীরা বকুলবাড়িয়া এলাকায় ভিপি নুরকে গভীর রাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।
রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ভিপি নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলার গেস্ট হাউজে পৌঁছে দেয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:০৭   ২৭৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ