ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মায়ের বকনিতে গলায় ফাঁস দিলেন শিক্ষার্থী নাসিমা

মায়ের বকনিতে গলায় ফাঁস দিলেন শিক্ষার্থী নাসিমা


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫


মায়ের বকনিতে গলায় ফাঁস দিলেন শিক্ষার্থী নাসিমা

পটুয়াখালী: কলাপাড়ায় মায়ের সাথে অভিমান করে নিজ ঘর থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো পশ্চিম মধুখালী গ্রামের শিক্ষার্থী নাসিমা আক্তারের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মৃত নাসিমা আক্তার এ বছর মধুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘটনার দিন নাসিমার বাবা মোজাম্মেল হক নিজ কাজে বরিশাল যান। দুপুরে মা নাজমা বেগম সবাইকে নিয়ে দুপুরের খাবার খাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে একটু বকাঝকা করেন। এরপর সন্ধ্যার একটু আগে ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে যান। ঘণ্টাখানেক পরে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়।

জানালার ফাঁক দিয়ে দেখেন তাঁর মেয়ে বারান্দার আড়ার সঙ্গে ঝুলে আছে। মা ও ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেন।স্থানীয় চৌকিদার রাত ১০টার দিকে থানায় খবর দেন। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২০:২১   ৩৭৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ