ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইউপি মেম্বারের বসত ঘরে হামলা,স্ত্রীকে আগুনে ঝলসে দেয়ার অভিযোগ

ইউপি মেম্বারের বসত ঘরে হামলা,স্ত্রীকে আগুনে ঝলসে দেয়ার অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫


ইউপি মেম্বারের বসত ঘরে হামলা,স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় ইয়াদ হোসেন নামের এক ইউপি মেম্বারের বসতঘরের সামনের বারান্দা ভাঙচুর ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় ইউপি মেম্বারের স্ত্রী সালমা আক্তারকে আগুনের মধ্যে ফেলে দেয় । এতে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থান জলসে যায়।অভিযোগ অস্বীকার করে আলআমিন সিকদার জানান, তাদের ওপর হামলা করেছে ইউপি মেম্বার। গত শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার পাটিখালঘাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত সালমা আক্তার (৩৬) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। বর্তমানে সেখানকার বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় আহতের স্বামী পাটিখালঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো.ইয়াদ হোসেন বাদী হয়ে আজ শনিবার (১৪ জুন) আলআমিন সিকদারসহ ৬জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে অজ্ঞাতনামা আরো ১৪/১৫জনকে আসামী করা হয়। অভিযোগে জানাগেছে, উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা গ্রামের আলআমিন সিকদারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ইউপি মেম্বার ইয়াদ হোসেনের। সম্প্রতি ইউপি মেম্বার তার বসত ঘরের সামনে একটি বারান্দা নির্মাণ করেন।

এনিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবির্তক হয়। এ ঘটনায় গত বুধবার (১১ জুন) থানায় একটি লিখিত অভিযোগ করেন ইউপি মেম্বার। এতে ক্ষিপ্ত হয়ে আলআমিন সিকদার ও তাদের লোকজন গত শুক্রবার (১৩ জুন) দুপুর সারে ১২টার দিকে ইয়াদ মেম্বারের বসত ঘরের সামনে বারান্দা ভাংচুর করে এবং পেট্রোল দিয়ে আগুন দেয়। ভাঙচুর দৃশ্য মোবাইলে ধারন করতে গেলে, ইউপি মেম্বারের স্ত্রী সালমা আক্তারকে মারধর ও তার গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার বিষয় অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অস্বীকার করে আলআমিন সিকদার জানান, তাদের জমিতে জোরপুর্বক ঘর নির্মাণ করেন ইয়াদ মেম্বার। এনিয়ে তাদের মধ্যে সংঘর্সের ঘটনা ঘটে। এতে শাহজালাল ও ওলিউল্লাহ নামে তাদের দুইজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়েছে। থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৫   ২৯১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ