ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ফলপ্রসূ হয়েছে : ববি হাজ্জাজ

তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ফলপ্রসূ হয়েছে : ববি হাজ্জাজ


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫


তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ফলপ্রসূ হয়েছে : ববি হাজ্জাজ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার একান্ত বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মনে করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। শুক্রবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ এসব কথা বলেন।

তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ গঠনমূলক, গণতান্ত্রিক এবং সহযোগিতাপূর্ণ রাজনীতির পথে বহুদূর এগিয়ে গেলো৷ আমরা আশা করছি, আমাদের যুগপৎ আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী দূরদর্শী রাষ্ট্রনেতা তারেক রহমান প্রস্তাবিত রমজানের আগের সপ্তাহেই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে৷

দীর্ঘ ১৭ বছর পর জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার কারিগরদের বেছে নেবার যে সুযোগ পাচ্ছে আমরা তাঁকে স্বাগত জানাই৷ এনডিএম মনে করে, জুলাই গণঅভ্যুথানের যে ভাষা এবং দাবি তা পূরণের দায় এখন ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের৷ আমরা একসাথে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

বিএনপির মাননীয় চেয়ারম্যান, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির ক্রান্তিলগ্নে তাঁর অভিভাবকসুলভ ভূমিকার জন্য৷ তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানের কৌশলী ভূমিকা এবং গণতন্ত্রের প্রতি অনবদ্য অবস্থানের কারণেই দেশ আজ নির্বাচনের মহাসড়কে৷

আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি তাঁদের সহনশীল মনোভাব এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:২৭   ১৯৪ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ