ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে পরিচালনা কমিটির মতবিনিময় সভা

কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে পরিচালনা কমিটির মতবিনিময় সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে পরিচালনা কমিটির মতবিনিময় সভা

গাজীপুর: শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে গাজীপুরের কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের সাথে কলেজ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে কলেজ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে হবে। কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাসহ তাদের দক্ষতা ও যোগ্যতা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমার পক্ষ থেকে যত ধরণের সহযোগিতা প্রয়োজন আমি করব। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। মেয়েরা তাদের যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। মেয়েরা তাদের মেধা অনুসারে কাজ করলে দেশ এগিয়ে যাবে। কলেজের গুণগত মান উন্নয়নে আমি সার্বিকভাবে সহযোগিতা করে যাবো ইন্নশাল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, দাতা সদস্য মাহবুবুর রহমান সুরুজ, বিদ্যোৎসাহী সদস্য ও সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, মো. সৈয়দ বকস ও মু.শামসুল আলম, হিতৈষী সদস্য মো. মোখলেছুর রহমান, অভিভাবক সদস্য মো.সাখাওয়াত হোসেন ও বাদল মিয়া, শিক্ষক প্রতিনিধি ফেরদৌসি বেগম, মো.সারওয়ার জাহান ও গোলাম রসুল, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য মনিরুজ্জামান পাঠান মিঠু ও সালাহ্ উদ্দিন প্রমুখ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:১০:২৪   ২৬৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ