ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসা ছাত্রের অণ্ডকোষ কর্তন, অভিযুক্ত গ্রেপ্তার

বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসা ছাত্রের অণ্ডকোষ কর্তন, অভিযুক্ত গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসা ছাত্রের অণ্ডকোষ কর্তন, অভিযুক্ত গ্রেপ্তার


নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে মাদ্রাসা এক ছাত্রকে (১৩) বলাৎকার করতে না পেরে তার দুই অ-কোষ কেটে ফেলে একই আরেক ছাত্র। এ ঘটনায় ওই নির্যাতিত ছাত্রের মা বাদী হয়ে হাফেজ জোবায়ের আহমদ শাওনের নাম উল্লেখ করে সোমবার (১৬ জুন) থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আড়াইহাজার থানা পুলিশ হাফেজ জোবায়ের আহমদ শাওনকে (২৭) শিবপুর থানা পুলিশের সহযোগিতায় নোয়াদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাওন নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া বাজার এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নির্যাতিত মাদ্রাসার ছাত্র ও শাওন নরসিংদীর ফয়দাবাদ চাঁদপাশা জিয়াউল একই মাদ্রাসায় পড়াশোনার সূত্রে তাদের সখ্যতা তৈরি হয়। গত ১১ই জুন বুধবার রাতে শাওন ওই মাদ্রাসার ছাত্রকে নিয়ে তার শ্বশুরবাড়ি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়েনের লালুরকান্দি এলাকায় বেড়াতে যায়। সেখানে যাওয়ার পথে তাকে একটি জুস খাওয়ানো হলে কিছুক্ষণের মধ্যে তার চোখে ঘুম ঘুম ভাব চলে আসে। শ^শুর বাড়িতে রাতে তারা দুজন এক বিছানায় রাত্রিযাপন করলে শাওন ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে।

এতে ব্যার্থ হয়ে শাওন ওই ছাত্রের দ্ইু অন্ডকোষ কৌশলে কেটে ফেলে। এসময় ওই ছাত্রের আর্তচিৎকার শুরু করলে শাওন দ্রুত ঘটনাস্থল থেকে তাকে রূপগঞ্জের গাউছিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই মাদ্রাসার ছাত্রের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শাওন তাকে ঢামেক হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। সেখানে ভর্তি না করে তাকে গোপনে নরসিংদীর পুঠিয়া বাজার এলাকার হোনাতলা শাওনের ফুফুর বাড়িতে নিয়ে আসে। তার ফুফুর ওই মাদ্রাসার ছাত্রের অবস্থার অবনতি হলে শাওন তাকে ওই দিনই সন্ধ্যায় নরসিংদী সরকারি সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এ ব্যপারে থানায়ে মামলা হয়েছে। প্রধান আসামীকে নরসিংদী জেলার শিবপুর এলাকাে থেকে জোবায়ের আহমদ শাওনকে গ্রেপ্তার করা হয়ে। সোমবার বিকেলে শাওনবে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:৪৬   ৪৩২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ